বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের লোকদের যোগসাজশে একটি সরকারী রাস্তা বেদখলের অভিযোগ উঠেছে আয়নাল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৪নভেম্বর) বারহাট্টা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই অভিযোগ জানান উপজেলার আসমা গ্রামের মাহাবুবসহ অন্যরা। আয়নাল হক একই গ্রামের বাসিন্দা। সম্মেলনে ভোক্তভোগী পরিবার সমূহের নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এলাকাবাসির পক্ষে ভোক্তভোগী কামরুল ইসলাম একটি লিখিত অভিযোগ পেশ করেন। অন্যান্যের মাধ্যে রোজি বেগম, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন- আমাদের গ্রামে একটি সরকারী হালট আছে। এই হালটটিকে আমরাসহ ১৫-২০টি পরিবারসহ এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। এই রাস্তাটিকে আয়নাল হক ব্যক্তিগতভাবে দখল করে নিয়ে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। তিনি এখন ওই রাস্তার উপর শস্যের আবাদ করছেন এবং শষ্য রক্ষায় বেড়া দিয়েছেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের হাটবাজারে যাওয়া-আসায় সম্ভব হচ্ছে না। শিশুরা স্কুলে যেতে ভোগান্তি পোহাচ্ছে। রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যাচ্ছে না। এ ব্যপারে এলাকার মুরুব্বিদের নিয়ে দেনদরবার করে লাভ হয় নাই। পরে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-কে জানানো হয়েছে। সুফল পাওয়া যায় নাই। প্রশাসনের লোকজন একদিন গিয়ে লাল নিশান টানায়। তারা চলে যাওয়ার পরপরই আয়নাল হক ও তার পরিবারের লোকজনকে নিয়ে ওইসব নিশান উপরে ফেলে দেয়।
বক্তারা আরও অভিযোগ করেন- এই ঘটনায় ভূমি অফিসের সার্ভেয়ার শাহ আলমের যোগসাজশ আছে। আয়নাল হক সবাইকে বলে বেড়ান যে, সার্ভেয়ার তাকে এই জায়গার ব্যবস্থা করে দিয়েছে। রাস্তাটি দখলমূক্ত ও সকলের চলাচল নির্বিঘ্ন করার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড
তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত
পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ