ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
বগুড়ার ধুনট প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
শনিবার জোহরের নামাজের পর ধুনট সদর ইউনিয়নের বেলকুচি চরপাড়ায় মরহুমের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের শেরপুর প্রতিনিধি আব্দুল মান্নান, রায়গঞ্জ প্রতিনিধি দীপক কর ও ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম শাহীন।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, ‘বাদশা ভাই ছিলেন আমাদের গুরু। তাঁর কাছ থেকেই আমরা সাংবাদিকতার হাতেখড়ি নিয়েছি। দুই-তিন যুগ আগে সাংবাদিকতায় বর্তমান সময়ের মতো আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। তখন হাতে লিখে সংবাদ তৈরি করতে হতো। সংবাদ সংগ্রহ ও পাঠানোর কাজও ছিল বেশ কঠিন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি।’
মরহুমের ছেলে সাংবাদিক রেহানুল হক রিকো বলেন, ‘আমার বাবা অত্যন্ত নির্ভীক ও সাহসী সাংবাদিক ছিলেন। বাবা চলে গেছেন, কিন্তু তাঁর প্রতি মানুষের ভালোবাসা এখনো কমেনি। মানুষের এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমিও বাবার মতো সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হতে চাই।’
এ সময় মরহুমের কর্মময় জীবন ও সাংবাদিকতা নিয়ে স্মৃতিচারণ করেন ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আশেকে এলাহী শিবলী, ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাংবাদিক আইয়ুব লোহানী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলে রাব্বী মানু, মামুনুর রশিদ, রবিউল হাসান গোবিন্দ রয়, আব্দুল মান্নান পাখিসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে এনামুল বারী বাদশা ধুনটের সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।
এমএসএম / এমএসএম
বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড
তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত
পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ