ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৩:৫৪

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ,ডিজেল,বিদ্যুৎ ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার সকালে ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ কৃষক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি,নেত্রকোণার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সার, বীজ,ডিজেল,বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে কৃষিকাজ করে কৃষকের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে। কৃষককে বাঁচাতে হলে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি উপকরণের দাম কমাতে হবে।

প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন,সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক প্রভাষক সুমন আহমেদ কৃষক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামীম তালুকদার,সহ সভাপতি আবুল কাশেম আবাদী, সংগঠনের উপদেষ্টা অরবিন্দ ধর,সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির,সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আলম,সাংবাদিক শামসুল আলমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় বাচঁলে কৃষক,বাচঁবে দেশ,গরবো মোরা উন্নয়নের বাংলাদেশ। 

এমএসএম / এমএসএম

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদিকে পেটালেন, শিশুটিকে কোপালেন রামদা দিয়ে