আক্কেলপুরে ৬ দিনের মধ্যে ৮ গরু চুরি, আটক ২
জয়পুরহাটের আক্কেলপুরে গত ৬ দিনে পৃথক দুটি স্থান থেকে ৮টি গরু চুরির খবর পাওয়া গেছে। গরু চুরির ঘটনায় দুজনকে আটক করা হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো গরু উদ্ধার হয়নি। এতে গরু নিয়ে দুশ্চিন্তায় রাতযাপন করছেন গরুর মালিকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী শেখপাড়া থেকে গত ২১ সেপ্টেম্বর রাতে বাড়ির ভেতরের গোয়ালঘর থেকে হেলাল উদ্দীন মণ্ডলের ৩টি ও সুলতান হেসেনের দুটি এবং গত ২৭ সেপ্টেম্বর রাতে গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৎস্যচাষি জুয়েলের বাড়ি থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
আরো জানা গেছে, গত দুদিনে গরু চুরির ঘটনায় আক্কেলপুর থানা পুলিশ দুজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। আটককৃতরা হলো- গোপিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মোহন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (৩২) এবং একই ইউনিয়নের বারইল গ্রামের মিলো মণ্ডলের ছেলে মোসলেম উদ্দীন মনির (৪৬)। তাদের দুজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় চুরি ও মাদক বিষয়ে একাধিক মামলা রয়েছে।
আক্কেলপুর থানা পুলিশের দাবি, আটক দুই ব্যক্তিই গরুচোর চক্রের সদস্য এবং এসব গরু চুরির ঘটনায় প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
হঠাৎ গরু চুরি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রাতযাপন করছেন গরুর মালিকরা। নিরাপত্তা ব্যবস্থ্যা জোরদারের দাবি জানিয়েছেন অনেকে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন বলেন, তারা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। আক্কেলপুরে গরু চুরির ঘটনায় তাদের সম্পৃক্তা প্রাথমিকভাবে পাওয়া গেছে। তাদের রিমান্ড আবেদন করা হয়েছে।
এমএসএম / জামান
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি