ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৩:৪১

গাইবান্ধা সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের লাঠির আঘাতে মমিন প্রধান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল মমিন প্রধান গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুরের নয়নসুখ এলাকার মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে।

এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাদী হয়ে নিহতের ছেলে সায়েল মিয়া গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন। এর আগে শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত আব্দুল মমিন প্রধানের সাথে তার দুই সৎভাই আমিরুল ও আনোরুলের জমি ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে ওই জমি নিয়ে একাধিকবার সালিশ অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি। এরই ধারাবাহিকতায় শক্রবার বিকালে জমির বিষয় নিয়ে মমিন প্রধানের সঙ্গে তার সৎভাই আমিরুল ও আনারুলের বাগবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে রাগান্বিত হয়ে আমিরুল ও আনারুল তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি-ছুরি দিয়ে আঘাত করে। ওই সময় মমিন প্রধান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত