ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নড়াগাতীতে যুবকের বিরুদ্ধে কিশোরীকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ


নড়াইল প্রতিনিধি photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৩:৪৮

নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের একটি গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ উঠেছে ইউনিয়নের দক্ষিণ যোগানীয়া গ্রামের সোহাগ ঠাকুরের বিরুদ্ধে। স্থানীয় মোড়লরা বিষয়টি মীমাংসা করার কথা বলে ছেলের পক্ষে সাফাই গাইছেন বলে জানা গেছে। এ ঘটনায় মেয়ের পিতা অভিযুক্ত সোহাগ ঠাকুর (১৯), তার মা সালেহা বেগম (৪২) ও বোন সাবিনা বেগমের নামে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিন গেলে বিষয়টি সাংবাদিকদের জানান ভুক্তভোগীরা।

অভিযোগে জানা যায়, মেয়েটি স্কুলে যাওয়ার সময় ট্রলি ড্রাইভার সোহাগ ঠাকুর প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে বিয়ের প্রলোভনে দীর্ঘ দুই বছর যাবত প্রেমের সম্পর্কে জড়ায়। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর সোহাগ কিশোরীকে নিয়ে একই গ্রামের একটি ইটের ভাটায় গিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালায়। অতঃপর পরিবারের লোকজন খুঁজে তাকে বাড়ি এনে মারপিট করলে বিষয়টি সোহাগকে জানালে আবারো চলে আসতে বলে। পরবর্তীতে স্থানীয় মাতুব্বররা বিবাহের মাধমে সমাধানের কথা বলে ম্যানেজ হয়ে যান। ফলে কোনো বিচার পায়নি মেয়ে পক্ষ। এমতাবস্থায় সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত সোহাগ ঠাকুরকে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে এসআই মাহাবুব সাহেব অবগত আছেন।

এসআই মাহাবুবের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এ ঘটনায় উভয়পক্ষকে থানায় ডাকা হলেও মেয়ে পক্ষ হাজির হয়নি। তবে এ বিষয়ে উভয়পক্ষকে আবারো ডাকবেন বলে তিনি জানান।

এমএসএম / জামান

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড

তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার

ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদিকে পেটালেন, শিশুটিকে কোপালেন রামদা দিয়ে