গুইমারা উপজেলা ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ছাত্রদলের আয়োজনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সবাপতিত্ব করেন গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. পারভেজ হোসেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গুইমারা মডেল হাই স্কুল অডিটরিয়ামে কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন। কর্মিসভার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউচুপ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সোহাগ। বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম প্রমুখ। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন গুইমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল-মামুন।
কর্মিসভায় অতিথিরা বলেন, গুইমারা উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানে সবাই মিলেমিশে বসবাস করে। সবার ঐক্যবদ্ধতার মাধ্যমেই সারাদেশের ন্যায় গুইমারাকেও উন্নয়নের রোল মডেলে নিয়ে যেতে হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন অতিথিরা। এছাড়াও দলীয় শৃঙ্খলা বৃদ্ধিসহ বিভিন্ বিষয়ে আলোচনা করেন।
এমএসএম / জামান
বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড
তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত
পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ