ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট ভারতীয় চিনির গুদামে পুলিশের অভিযানে ৫০ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারি আটক


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:৫

সিলেট সীমান্ত এলাকা এখন চোরাইপণ্যের নিরাপদ রুট। সীমান্তের পর চোরাকারবারিদের দুটি বিশাল ঘাটি রয়েছে জৈন্তাপুর উপজেলার হরিপুর সদর উপজেলার বটেশ্বর বাজারে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলার খাদিপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বটেশ্বর বাজারের পান্না মার্কেটের তামাম বস্ত্রালয় নামে একটি দোকানের পেছনের গুদামে ভারতীয় চিনির বস্তা পরিবর্তন করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় শাহপরাণ পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল।

অভিযানে তারা বটেশ্বর বাজারের ওই গুদাম থেকে ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে এবং কানুগুল গ্রামের মৃত আতিব মিয়া ছেলে সুফিয়ানকে আটক করে পুলিশ। পরে অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান চা-বাগানের বাসিন্দা অনন্ত রায়ের ছেলে অঞ্জন রায় ও  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড় মাকুয়া গ্রামের মুনাই মিয়ার ছেলে (বটেশ্বর মনাই টিলার বাসিন্দা) কলিম উদ্দিনসহ তিন চোরাকারবারিকে পুলিশ আটক করতে সক্ষম হয়। পরে এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা ও চোরাচালান প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়, যার নং-৩৪/২০২৪ইং।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে ভারতীয় সীমান্ত থেকে সিলেটসহ সারাদেশে প্রবেশ করছে ভারতীয় চোরাইপন্য, চিনি, কসমেটিক্সসহ, মাদকদ্রব্য। গত ৫ আগস্ট সরকার পরবিবর্তন হলে চোরাচালানের নিয়ন্ত্রণে কিছুটা হাতবদল হয়। হরিপুর বাজার বা সীমান্ত এলাকা থেকে বটেশ্বর বাজারে চোরাই চিনি আসার পর নির্দিষ্ট গুদামে এসব চিনি স্টক করে রাখা হয়। কখনো কখনো এসব চিনির প্যাকেটও বদল করা হয় এসব গুদামে। বটেশ্বর এলাকাটি জেলা ও এসএমপির সদর ও জৈন্তাপুর সীমান্ত হওয়ায় সহজে এসব চোরাকারবারি তাদের পণ্য গুদামে নিয়ে আসতে পারে। এসব গুদাম থেকে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়।

বটেশ্বর বাজারসহ আশপাশের এলাকায় ৪-৫টি ভারতীয় চিনির গুদাম রয়েছে। বটেশ্বর গৈলাপাড়া মসজিদের বিপরীতে একটি ভবনের নিচতলায় রয়েছে ভারতীয় চিনির একটি বিশাল গুদাম। বটেশ্বর পুরান বাজারের রেশনের গলিতে রয়েছে একাধিক চোরাই চিনির গুদাম। বটেশ্বর এমআর হাইজিংয়ে দুটি গুদাম রয়েছে। বাইপাস এলাকায় রয়েছে একাধিক গুদাম। শিল্পনগরী বিসিক এলাকায় রয়েছে আরো কয়েকটি ভারতীয় চোরাই চিনির গুদাম। পীরের বাজারের একটি মার্কেটে রয়েছে আরেকটি চিনির গুদাম। মামার দোকানের কাছে এরকম রয়েছে আরেকটি ভারতীয় চিনির গুদাম।

এ বিষয়ে শাহপরাণ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বটেশ্বর বাজারের পান্না মার্কেটের একটি গুদামে ভারতীয় চিনির বস্তা বদল করে বাজারজাত করার জন্য প্রস্তুতি নিচ্ছে চোরাকারবারিরা- এমন গোপন খবর পেয়ে শাহপরাণ মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৫০ বস্তা চিনিসহ সুফিয়ান নামে এক চোরাকারবারিকে আটক করে। পরে সেখানে কতিপয় ব্যক্তি উপস্তিত হয়ে পুলিশের সাথে তর্কে জড়ায়। রাতেই ডিসি দক্ষিণ স্যারের নেতৃত্বে আমিসহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের সাথে জড়িত আরো দুই চোরাকারবারিকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএমপি মিডিয়া অফিসার সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বটেশ্বর বাজার থেকে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের