ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও ছক্কার রেকর্ড গড়লেন পুরান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:৩৪

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে। এবার সেটি ভেঙে নতুন করে গড়েছেন নিকোলাস পুরান। একই সঙ্গে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ক্যারিবীয় হার্ড হিটার।

২০২১ সালে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন রিজওয়ান। সে বছর প্রায় ৫৬ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৬ রান করেছিলেন তিনি। ৪৮ ম্যাচে সেঞ্চুরি করেন একটি ও ফিফটি ১৮টি।

রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে তার চেয়ে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে। এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে প্রায় ৪২ গড়ে ২ হাজার ৫৯ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। এই সময়ে ব্যাটিং করেছেন ১৬০.৯৫ স্ট্রাইক রেটে। নামের পাশে ফিফটি ১৪টি, নেই কোনো সেঞ্চুরি।

চলতি বছরে এখন পর্যন্ত ১৩৯টি চারের সঙ্গে ১৫২টি ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। তার ধারকাছেও নেই কেউ। ২০১৫ সালে ক্রিস গেইলের মারা ১৩৫ ছক্কা তালিকায় দ্বিতীয়।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে ২ হাজার রান করতে পেরেছেন কেবল পুরান আর রিজওয়ানই। ২০২২ সালে ১ হাজার ৯৪৬ রান করে তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা