লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি বাবু, সম্পাদক সাহেদুল
লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী তিন বছরের জন্য মো. জাহাঙ্গীর আলম বাবু সভাপতি এবং মো. সাহেদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট শহরের মুনস্টার হোটেলের মিলনায়তনে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশরাফ মিলনের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও রংপুর জেলা সভাপতি আশরাফ উদ্দিন বাবু।
এ সময় আমন্ত্রনিত অতিথি ছিলেন- কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লা আল মোমিন, রংপুর জেলার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বগুড়া জেলার সহ-সভাপতি মো. সাজেদুল ইসলাম, রংপুর জেলার অর্থ সম্পাদক মোজাহারুল ইসলাম বিপ্লব, রংপুর জেলার দপ্তর সম্পাদক নুরুন্নবী ইসলাম প্রমুখ।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি লালমনিরহাট জেলার সাবেক সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুসরণ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে মো. শাইফুল ইসলাম মণ্ডল, অর্থ সম্পাদক পদে মো. সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক পদে মো. আজহারুল ইসলাম আতিক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথি ও আমন্ত্রণিত অতিথিবৃন্দ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য এবং নবনির্বাচিত নেতৃত্বকে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ সময় লালমনিরহাটের সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি