ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৭:৫

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছিল আর্জেন্টিনা। এবার ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে আলবিসেলেস্তেরা। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
আলবিসেলেস্তেদের হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডি। দুর্দান্ত খেলায় ম্যাচসেরার পুরস্কার উঠে মাতিয়াস রোসার হাতে। অন্যদিকে এই হারের ফলে ফুটসাল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিলো ক্রোয়েশিয়া।
গ্রুপপর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮টি গোল দেয় আর্জেন্টিনা ফুটসাল দল। গ্রুপপর্বে আফগানদের বিপক্ষে তেমন সুবিধা করতে না পারলেও বাকি দু’ম্যাচে দাপট দেখিয়েছে তারা।
গ্রুপ ‘সি’ তে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায়। তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে ৯-৫ গোলের জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে দলটি। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাজাখস্তানকে পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ সেপ্টেম্বর।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা