ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি বিএনপি মহাসচিবের


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৭:১৪

গণহত্যাকারী ও দেশ ধ্বংসকারী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছে তার বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আমরা ভারতের কাছে অনুরোধ করেছি এমন একজন খুনিকে আপনারা জায়গা দিবেননা যিনি মানুষ খুন করেছে, গণতন্ত্র হত্যা করেছে। কিন্তু তারা আমাদের কথা শোনেননি। আবারও ভারতের কাছে অনুরোধ করছি আপনারা খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগতিক্ষার বিনিময়ে আমরা হাসিনা মুক্ত ফ্যাসিবাদ মুক্ত হতেপেরেছি। এখন স্বাধীনতা রক্ষার করার দায়িত্ব আমাদের। 

মির্জ ফখরুল বলেন, আমাদের শিল্প কারখানা গুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সেখানে আমরা কোন প্রোডেকশন পাচ্ছি না। আমি অনুরোধ করবো বর্তমান সরকারকে যেসব শিল্প কারখানা আমাদের অর্থনীতিতে সবচেয়ে অবদান রাখে তাদের রক্ষা করুন। আসুন আমরা শপথ নেই আমরা আমাদের কলকারখানা রক্ষা করবো। 

বিএনপি মহাসচিব আরো বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবে। কিন্ত বিগত  বছর গুলোতে আওয়ামিলীগ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তিনি বলেন আমরা ভোটের মাধ্যমে নিবর্বাচন করে সরকার গঠন করতে চাই।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয়  শ্রমিকদলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: জেড. এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপার্সন এর বিশেষ সহকসরী এড. সামসুর রহমান শিমুল বিশ্বাস,সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন। 

আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান শাহ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুর করিম রনি, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মো মিনার উদ্দিন,মহানর শ্রমিক দলের আহয়বায়ক ফয়সাল আহম্মেদ সরকার প্রমুখ।

T.A.S / জামান

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার

শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন

শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া