ফিটনেস পরীক্ষায় ফেল, ফিফা রেফারি থেকে বাদ জয়া
বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। ২০১৯ সালে তিনি এই গৌরব অর্জন করেন। টানা চার বার ফিফা রেফারি ব্যাজ পেয়েছিলেন সাবেক এই জাতীয় ফুটবলার। তবে ২০২৫ সালে তিনি ফিফা রেফারি থাকছেন না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় জয়া বাদ পড়েছেন। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষা হয়। শারীরিক অসুস্থতার জন্য জয়া দ্বিতীয় দফার পরীক্ষাতেও ফিটনেসে পাশ করতে পারেননি। ফলে ফিফা রেফারি হিসেবে তার নাম যাচ্ছে না এমনটাই জানালেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান। তিনি বলেন, ‘আজ পরীক্ষার পর আমাদের রেফারিজ কমিটির সভা হয়েছে। সেখানে শুধু উত্তীর্ণদের নামই ফিফায় প্রেরণের সিদ্ধান্ত হয়েছে।’
ফিটনেসে ফেল করলেও কাগজ-কলমে এ বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিফা রেফারি থাকবেন জয়া। এই সময়ে তিনি আন্তর্জাতিক ম্যাচও পেতে পারেন। এদিকে জয়া বাদ পড়লেও সহকারী রেফারি সালমা ফিফার তালিকায় থাকছেন। তিনি বিদেশে এএফসির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে দেশে আর পরীক্ষা দিতে হয়নি।
Aminur / Aminur
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি