ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

জাতীয় জনতা পার্টির গণনীতির রূপরেখা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৭:৪৫

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ৪৭/এ টয়েনবি সার্কুলার রোডস্থ জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির গণনীতির রূপরেখা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির আখন্দের পরিচালনায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হিরু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন সেলিম আহমদ চৌধুরী। বর্তমমান প্রেক্ষাপটে দলের কার্যক্রম, নিবন্ধন, দল গঠন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম খান এমপি, সদ্যপ্রয়াত জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান মরহুম শাহ আবিদ আলীসহ মৃত কেন্দ্রীয় ও জেলা-মহানগরের সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে দলের চেয়ারম্যান পদে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হিরু ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে অ্যাড. তাহমিনুল ইসলাম খানের নাম প্রস্তাব করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হিরু। আরো বক্তব্য রাখেন- জাতীয় জনতা পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সিলেট জেলার সহ-সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, সালমা আক্তার শিল্পী, সাহিদা বেগম, রেহানা সুলতানা, সালমা চৌধুরী, তামান্না আজাদ, সাইফুল ইসলাম রনি, এসএ রহিম খান, মো. জিল্লুর রহমান, মো. কামাল হোসেন তালুকদার, ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাড. এমএম সাইদুল ইসলাম, জামাল উদ্দিন, মো. শহিদুল ইসলাম, এসএম রানা, আবুল কালাম আজাদ, কাওছার  হোসেন বাপ্পি, গিয়াস উদ্দিন মুহাম্মদ প্রমুখ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ও গণঅভুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্যে বক্তরা বলেন, নব্যগঠিত বিভিন্ন রাজনৈতিক দলকে একের পর এক নিবন্ধন দেয়া হয়।

বক্তারা আরো বলেন, কিন্তু দুর্ভাগ্য দুইবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া দল জাতীয় জনতা পার্টি একটি সুসংগঠিত দল। বিগত সময়ে জাতীয় পার্টি, বিএনপি-আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও জনতা পার্টিকে নিবন্ধন দেয়া হয়নি। ক্ষমতার পালাবদল হলেও নিবন্ধন ফিরে পায়নি জাতীয় জনতা পার্টি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ নির্বাচন কমিশনের নিকট জাতীয় জনতা পার্টির নিবন্ধনকে পুনরায় ফিরিয়ে দিয়ে দলের কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণে সুযোগ দেয়ার দাবি জানান তারা।

T.A.S / জামান

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল