ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মামলা হলেই গ্রেফতার নয় : আইজিপি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-৯-২০২৪ রাত ১০:৩৩

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, মামলার আসামি হলেই গ্রেফতার করা হবে না। শুধুমাত্র তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলেই গ্রেফতার করা হবে। নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না। তবে 'মব জাস্টিস'-এর নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ সময় র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, যেসব জঙ্গি জামিনে রয়েছে তারা নজরদারির মধ্যে থাকবে। তারা আবার জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, এখন পর্যন্ত ২৩৮টি অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ৭৫ ভাগ উদ্ধার হয়েছে। তিনি বলেন, অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক, কঠোর আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবের মধ্যদিয়েই পালিত হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে হবে। আমরা পুলিশি কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। আমরা প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে চাই।

এর আগে আইজিপি দুপুরে দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের সর্বস্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, আটক একজন

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত

হাতিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আতিউল ইসলাম গ্রেপ্তার

বাগেরহাটে রাস্তায় বাসের ধাক্কায় প্রান ভ্যানযাত্রীর, আহত-৩

মনিরামপুরে অন্ততঃ ৬০০ কি.মি. কাঁচা সড়ক, লাগাতার বর্ষায় চরম দুর্ভোগ

নওয়াপাড়ায় ১,৪১৭ ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী

পারকি সৈকত থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন"স্থানীয় বাধার মুখে পালালো বালুদস্যুরা"

চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর: সিভিল সার্জনকে বদলির নির্দেশ

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার স্মরণ সভা অনুষ্ঠিত

বাঘায় তীব্র লোডশেডিং: ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ নেই, বিপাকে কৃষক-ব্যবসায়ী

বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ করতে হাঁপিয়ে যাচ্ছেন কৃষি অফিসারা