আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা যুবদলের সভাপতি মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান জুয়েল বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে যুবদল সবসময় সামনের সারিতে ছিল এবং আগামীতেও রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। দলে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলকে সুসংগঠিত করতে হবে। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক আশরাফ ইসলাম লিটন প্রমুখ। কর্মীসভায় আত্রাই উপজেলার ৮ টি বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ