চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট মো. কামাল উদ্দিনকে বাসা ঘেরাওয়ের পর উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার মইজ্জারটেক এলাকায় কয়েকজন যুবক তাঁর বাসা ঘেরাও করলে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কিছু লোক অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির পলাতক নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। বিশেষ করে বিদেশে অবস্থানরত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুকে নিয়মিত পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন তিনি।
গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন এবং দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেন। আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের পদে মনোনয়ন দেওয়ার কথাও প্রকাশ করেন।
কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি চট্টগ্রাম জেলা আদালতে আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এর আগে পলাতক আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছিলেন কামাল উদ্দিন। এ ছাড়া ২০২২ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।
তবে শনিবার সকালের এ ঘটনার পেছনে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে এবং কারা তাঁর বাসা ঘেরাও করেছিলেন, সে বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ