ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে প্রথমবারের মতো খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-১১-২০২৬ দুপুর ৩:৪৬

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এই স্লোগানকে সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পটুয়াখালী সদরস্থ জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা ​খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি ও জামিয়া আশরাফিয়া মাদানীয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদীস মাওলানা আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে ​সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর (পীর সাহেব মধুপুর) আল্লামা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ ডিআইটি পীর সাহেব আল্লামা আব্দুল আউয়াল।

​সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে বক্তব্য রাখেন নেছারাবাদের পীর সাহেব ও সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী, ঢাকার উত্তরাস্থ জামিয়াতুন নুর আল কাসেমিয়ার মোহতামীম ও শায়খুল হাদীস আল্লামা নাজমুল হাসান কাসেমী, চরমোনাই মাদ্রাসার নাযেমে আলা মাওলানা মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের এবং ছারছিনা দরবার শরীফের বাংলাদেশ জমইয়্যাতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আলা আল্লামা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী। এসময় মহাসম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও আলেম-ওলামা অংশগ্রহণ করেন। এসময় নানা প্লেকার্ড প্রদর্শন করেন।

​বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী—এ বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান রক্ষায় অবিলম্বে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

মহাসমাবেশে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠায় পারস্পরিক মতপার্থক্য ও বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেদের মত, মতাদর্শ ও অবস্থান বজায় রেখেই বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। খতমে নবুওয়তের প্রশ্নে তাদের কোনো ভিন্নমত নেই। এ বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে আলেম ওলামা, মাশায়েখ ও ধর্মীয় নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 কাদিয়ানী মতবাদকে তারা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইস্যু হিসেবে বিবেচনা করেন। এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।

এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ

খুলনায় ২০ দিনে ৯ হত্যা: যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদিকে পেটালেন, শিশুটিকে কোপালেন রামদা দিয়ে

পটুয়াখালীতে প্রথমবারের মতো খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।