ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সুবর্ণচরে বিএনপির সম্প্রীতি সমাবেশ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১১:২১

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূর্জা পালন করতে পারে, সে উপলক্ষে সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল টায় ৫টায় সুবর্ণচর উপজেলার চরবাটা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের আকাশের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর নবী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কামাল উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সহ-সভাপতি কাজী আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, বিএনপি নেতা ইসমাইল হোসেন। 

উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাজী অশ্রু, রিয়াজ মাওলা চৌধুরী, মিজানুর রহমান ফয়সাল, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক সারওয়ারর্দী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন অনিক, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আবু তাহের, চরজব্বর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফ, চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাইন উদ্দিন, সাধারাণ সম্পাদক নুর মোহাম্মদ ভুট্টু, ২নং চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালা উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, হিন্দুরা আমাদের ভাই। যে যার ধর্ম পালণ করবে। ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই। অন্য কোনো দল ষড়যন্ত্র করে হিন্দু ভাইদের ক্ষতি করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে। তাই দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজামণ্ডপ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান বক্তারা। 

T.A.S / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা