ম্যানসিটিকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্টনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে আর্নে স্লটের শিষ্যরা। ৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ১৫। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ম্যানসিটি ও আর্সেনাল।
শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রথম লিড নেয় লিভারপুল। ৪৫+২ মিনিটে কর্নার থেকে বল দখলে নিয়ে ইব্রাহিমা কোনাতেকে ক্রস দেন দিয়াগো জোতা। সেই ক্রস থেকে গোল করেন কোনাতে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফরাসি ডিফেন্ডারের প্রথম গোল এটি।
৫৬ মিনিটে ১-১ গোলে সমতায় ফেরে উলভস। কাছ থেকে শট করে গোল করেন রায়ান আইত নুরি।
৫ মিনিট পর স্বাগতিক দলের দর্শকদের স্তব্ধ করে দেন লিভারপুরের মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অল রেডরা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। বক্সের ভেতর জোতাকে ফাউল করেন উলভসের নেলসন সিমিদো। এতে পেনাল্টি জিতে লিভারপুল।
শেষ সময়ে আরও কিছু গোলের সুযোগ পায় লিভারপুল। এরমধ্যে কোনাতের একটি হেড গোলবারের বাইরে দিয়ে চলে যায়। কার্টিস জোনসের একটি শট দারুণভাবে রুখে দেন উলভসের গোলরক্ষক।শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে ঘরে ফেরত আসে লিভারপুল।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি