ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ২:১

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ খেলবে স্বাগতিকরা।

দলে জায়গা পেয়েছেন আইপিএলের গেল আসর কাঁপানো লখনৌ সুপার জায়ান্টের পেস সেনসেশন মায়াঙ্ক যাদব। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রে ভারতের জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

এছাড়া অনেক দিন পর দলে ফিরেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ৩৩ বছর বয়সী স্পিনার এখন পর্যন্ত ভারতের হয়ে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন। আইপিএলের গেল আসরে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন তিনি।

দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যটার জিতেশ শর্মাও। তবে যেহেতু নিয়মিত উইকেটরক্ষক সঞ্জু স্যামসন স্কোয়াডে আছেন, তাই জিতেশের খেলার সুযোগ কমই।

এছাড়া বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে অভিষেক হতে পারে পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানার।

জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ না থাকায় ভারতের পেস ইউনিটের নেতৃত্ব দেবেন অর্শদিপ সিং।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ৯ অক্টোরব নয়াদিল্লিতে। শেষ ম্যাচটি হবে ১২ অক্টোবর হায়দরাবাদে।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড:সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হার্শিত রানা, মায়াঙ্ক যাদব।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে