শ্যামনগরে ৫৪ রাউন্ড গুলি উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী কালীগঞ্জ-শ্যামনগর ক্যাম্প কমান্ডার মেজর মো. মুশফিকের নেতৃত্বে উপজেলা সদরের হরিতলা সার্বজনীন পূজামণ্ডপ সংলগ্ন রাস্তার ধারে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
মেজর মো. মুশফিক জানান, ডিজিএফআই শ্যামনগর উপজেলার দায়িত্বরত সার্জেন্ট আল মামুনের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫০ রাউন্ড শটগান এবং ৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
T.A.S / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত