ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনার দুই হাসপাতালে করোনায় ৩ নারীর মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ১২:১৫

করোনায় আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। এরমধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে গত ২৪ ঘণ্টায় ২০ শয্যার ডেডিকেট করোনা হাসপাতালে, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনা ফুলতলার শিরোমনি এলাকার আবেজান্নেসা (৯৫) ও নড়াইল সদরের রিজিয়া বেগম (৬৫)। ‍এছাড়া সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের পূর্ণিমা অধিকারী (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।

খুলনার ৫ হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গতকাল খুমেক ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। ‍এরমধ্যে খুলনার ২৫, বাগেরহাটের ৪, সাতক্ষীরার ২ ও যশোরের একজনের করোনা শনাক্ত হয়।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা