ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ফ্যাসিস্ট হাসিনা ঘরে ঘরে মামলা দিয়েছে, চাকরি দিতে পারেনি : ড. এমএ মুহিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:৪৪

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত বলেছেন, কথা ছিল হাসিনা ঘরে ঘরে চাকরি বেবে, ঘরে ঘরে মাস্তান দিয়েছে, মামলা দিয়েছে; চাকরি দিতে পারেনি। গত ১৬ বছর বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে। সবচেয়ে মজলুম ছিলেন বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। জিয়াউর রহমান এই দুর্বিক্ষের দেশে খাল খনন করেছিলেন, কৃষি ও কৃষকের উন্নয়ন করেছিলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শাহজাদপুরের কৈজুরী মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কৈজুরী ইউনিয়ন শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আমরা লাখো মানুষের মিছিল, মিটিং করেছি বন্ধুকের নলের মুখে অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমাদের জেলে নেয়া হয়েছে, মাসের পর মাস বছরের পর বছর সেখানে রাখা হয়েছে। আমাদের নেতাকর্মীরা বের হয়ে এসে আবার পরদিন মিছিল করেছে। এভাবেই ফ্যাসিস্ট সরকার সারাদেশের মানুষকে নির্যাতন করেছে আর আমরা আন্দোলন করে সারাদেশের মানুষের বুকের ভেতর প্রতিবাদের বারুদ তৈরি করেছি। সেই বারুদে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ ছাত্ররা। তারা যখন বারুদে আগুন দিয়ে দিল, তখন ১৬ কোটি মানুষকে সাথে নিয়ে আমরা (বিরোধী দল) দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে ৫৫ হাজার বর্গমাইলে মজলুম মানুষকে জ্বলন্ত বোমায় পরিণত করে দিলাম। সেই বোমা ফেটে গেলে শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেল। দেশনায়ক তারেক রহমান সেই নেতা, যিনি মজলুমের পক্ষে কথা বলেছেন, জালিমের চোখে চোখ রেখে কথা বলেছেন। 

কৈজুরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রায়হান উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব খায়রুল এনাম রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারিকুল ইসলাম চৌধুরী সাকিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাদিম আলী, কৈজুরী ইউনিয়ন যুবদলের সিরিয়র যুগ্ন-আহ্বায়ক মো. আক্কাস আলী প্রমুখ। 

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন