ফরিদপুর নিউ মার্কেটের ব্যাবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা
ফরিদপুর নিউ মার্কেটে শনিবার (২৮ সেপ্টেম্বর) ব্যবসায়ী ও কর্মকর্তাবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে নিউ মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল করিমের ওপর ভয়ংকর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে ও নিউ মার্কেটের অবৈধ ১৭ বছরের অনির্বাচিত কমিটি বাতিলের দাবিতে সকল ব্যাবসায়ী এ মানববন্ধন করেন।
নিউ মার্কেটের ব্যবসায়ী মো. খোকনের সভাপতিত্বে এবং শহর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিজামুল মল্লিকের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে তাদের ন্যায্য দাবির সাথে সকল ব্যবসায়ী একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. জুলফিকার হোসেন জুয়েল, জাতীয়তাবাদী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সেখ সুলতান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মিরোজ খান, গোলাম মোস্তাক খান কুটি, মোহাম্মদ শরীফসহ অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল করিমের ওপর ভয়ংকর ও বর্বর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা জানান, ১৭ বছর নিউ মার্কেটে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে, তার প্রতিবাদ করতে গিয়ে নিউ মার্কেটের স্বনামধন্য ব্যাবসায়ী আব্দুল করিমের ওপর এমন বর্বর হামলা করা হয়েছে। চার দিন আগে হামলা করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকেই গ্রেফতার করতে পারেনি ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।
বক্তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে তার দায় ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেই নিতে হবে। ১৭ বছরের অবৈধ পকেট কমিটি ভেঙে দিয়ে জেলা প্রশাসকের অধীনে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান তারা।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান