ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৫:২৫

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মন্দিরগুলোতে চলছে প্রতিমা তৈরির উৎসব। মন্দিরগুলোর ভেতরে এখন শোভা পাচ্ছে ছোট-বড় প্রতিমা। বাঁশ-কাঠ আর কাদামাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের লোকজন। 

রবিবার (২৯ সেপ্টেম্বর ) ওই মন্দিরে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা (কারিগর)।

আগামী ৯ অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। এর আগে আগামী ২ অক্টোবর বুধবার মহালয়ার মধ্যদিয়ে দেবীপক্ষের শুরু।

সরেজমিন উপজেলার কয়েকটি মন্দিরে দেখা গেছে, মন্দিরে কারিগরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ আবার কাদা দিয়ে হাত-পা বানাচ্ছেন। বেশিরভাগ এলাকায়ই প্রতিমায় কাদামাটি লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে প্রতিমায় রংতুলির ছোঁয়া ও সাজসজ্জার কাজ।

বাকেরগঞ্জ পৌরসভার মন্দিরগুলোতে পূজার প্রতিমাশিল্পীরা বলেন, আমরা দীর্ঘ ১৮ বছরের বেশি সময় যাবত প্রতিমা তৈরি করে আসছি। দুর্গা প্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা আমরা তৈরি করি। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে রং, তুলি ও সাজসজ্জার দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের। তবে চলতি বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় একটু কম। 

মৃৎশিল্পীরা আরো বলেন, প্রতিব ছর দুর্গা প্রতিমা তৈরির উপকরণের দাম ও চাহিদা বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। তবে চলতি বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় বেশি। এবার কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা।

প্রতিমা তৈরির কারিগররা বলেন, অতীতে যেভাবে মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতে, সে চাহিদা না থাকায় আমাদের প্রায় সারাবছরই অলস সময় কাটাতে হয়। তবে দুর্গাপূজা চলাকালে প্রতিমা তৈরি করে যে টাকা আয় হয় তা দিয়ে কোনোমতে সারাবছর সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আবার চলতি বছর প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। কিন্তু ক্রেতারা প্রতিমার দাম বাড়াচ্ছে না। এতে আমাদের যে টাকা আয় হওয়ার কথা, তা আর হচ্ছে না। 

বাকেরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার শীল বলেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ৭৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উপজেলার ৭৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান বলেন, প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। সব পূজামণ্ডপে পুলিশ ও আনসার নিয়োগের পাশাপাশি সেনাবাহিনী টহল দেবে। এছাড়া ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ বিশেষ নজরদারিতে রাখা হবে।

এমএসএম / জামান

প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

​রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ

শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩

"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ। 

সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন