বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর মিলনমেলা, স্মৃতিচারণা আর বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। প্রাক্তন ছাত্রী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর বগুড়া রোড, সদর রোড ও ফজলুল হক অ্যাভিনিউ প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে দিয়ে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। বয়স ও পেশাগত পরিচয় ভুলে প্রাক্তন ছাত্রীরা নেচে-গেয়ে ও ছবি তুলে শৈশবের দিনগুলোতে ফিরে যান।
বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও স্মরণিকার মোড়ক উন্মোচনের মাধ্যমে দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শতবর্ষ পূর্তি উদ্যাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেগম সেলিমা রহমান ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। প্রথম দিনের আয়োজনে সন্ধ্যায় প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো পাসিং, হাঁড়িভাঙা, চকলেট দৌড়সহ বিভিন্ন ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণামূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নারী শিক্ষার অগ্রযাত্রায় দক্ষিণাঞ্চলের পথিকৃৎ এই বিদ্যাপীঠের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ১৮৭৩ সালে কাঁচাবালিয়ার জমিদার পরিবারের শরৎ চন্দ্র গুহ, সরল কুমার দত্ত ও খান বাহাদুর হেমায়েত উদ্দিনসহ স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হলে প্রথম প্রধান শিক্ষিকার দায়িত্ব পান খ্রিষ্টান মিশনারি মিস ডরোথি। এ ছাড়া কবি জীবনানন্দ দাশের পিসি কুমারী স্নেহলতা দাশগুপ্ত এবং খ্যাতিমান শিক্ষাবিদ শান্তিসুধা গুহ এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালের ১২ এপ্রিল বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
বর্তমানে বিদ্যালয়টিতে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী অধ্যয়নরত রয়েছে এবং প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি ছয়তলা একাডেমিক ভবনের নির্মাণকাজ এগিয়ে চলছে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই শতবর্ষ উৎসব প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা