সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
গজারিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুল হক পার্থের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা নিজ বাড়িতে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল—কবর জিয়ারত, বাড়ি ও মাদ্রাসায় দিনব্যাপী কোরআন খতম এবং বাদ জুমা তেতৈতলা পূর্বপাড়া জামে মসজিদ ও নিজ বাড়িতে বিশেষ দোয়া মাহফিল। দোয়া শেষে শতাধিক নারীর উপস্থিতিতে তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, কোষাধক্ষ্য সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল-আমিন,
কার্যকরী সদস্য আরিফুল রহমান সাগর, কার্যকরী সদস্য মহিউদ্দিন, সদস্য রাসেল সরকার, রাজু বাবু, ওসমান, সোলায়মান সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এদিকে বাদ আসর তেতৈতলা আল-আমিন মাদ্রাসায় কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ নভেম্বর সাংবাদিক আজিজুল হক পার্থের মা পানোয়ারা বেগম ইন্তেকাল করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ