ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিএনপি নেতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৬:৩১

জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় ছাত্রদের হাতে আটক হয়ে থানায় এসে স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেনের করা মামলায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাই সাফিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনাটি রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভানুরকান্দা গ্রামে ঘটেছে।

জানা গেছে, ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর রাহাদ হোসেন নামে এক ছাত্র নিহত আবু সাঈদকে নিয়ে কটূক্তি করায় থানায় লিখিত অভিযোগ করেন। ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন ৭৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। ওই মামলায় সাফি ৩৯ নম্বর আসামি। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভানুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি পদের নিজ কর্মস্থলে আসেন আব্দুল হাই সাফি। এ সময় স্থানীয় শিক্ষার্থীরা তাকে নিহত আবু সাঈদকে কটূক্তি করা নিয়ে ওই সময়ে করা অভিযোগে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় আনে। পরে থানায় এনে বিএনপি নেতা জাকির হোসেনের করা মামলা গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

বিএনপি নেতা জাকির হোসেন বলেন, তৎকালীন আওয়ামী লীগের শাসনামলে কালাঞ্জ গ্রামে আমার খালাতো ভাই আব্দুল হান্নানের বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ নেতারা। পরে ৪ আগস্ট আমার বাড়িতেও হামলা করে ভাংচুর ও লুটপাট করে। ওই ঘটনাগুলোয় আমি আদালতে মামলা করেছি।

স্থানীয় রাহাদ হোসেন নামে এক ছাত্র বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল হাই সাফি চা-স্টলে আমাদের শহীদ আবু সাঈদ কোনো ছাত্র নয় এবং সে রাজাকার বলে তাকে আখ্যায়িত করে তার বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করে। ওই ঘটনায় তার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সে ভানুরকান্দা প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি পদে চাকুরি করে। রবিবার সে স্কুলে এলে আমরা তাকে ধরে পুলিশে দিয়েছি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ছাত্ররা তাকে ধরে রেখেছিল। পরে আমরা নিয়ে এসেছি। রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

T.A.S / জামান

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২