খানসামায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের মিলনমেলা অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খানসামা উপজেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পাকেরহাটে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলা অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ।
দিনাজপুর জেলা উত্তর ইসলামী ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মো. শহীদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আনিছুর রহমান, সাবেক আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট সামিউল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক মসিউর রহমান রাজু।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত