ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৬:৪১

‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মধুপুর উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত ইয়েস এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সনাক সদস্য ডা. নুরুল হুদা, বজলুর রশিদ খান চুন্নু, এসিজি সদস্য তানভীর তসির উদ্দিন, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ।

মধুপুর উপজেলা প্রশাসন কার্যালয়ের সাথে সংযুক্ত ২৯টি সরকারি দপ্তরের ওপর পরিচালিত একটি ওয়েব পোর্টাল পর্যবেক্ষণের প্রতিবেদন উপস্থাপন করেন সনাক টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, তথ্যের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে সরকারি দপ্তরের সহযোগিতা আছে এবং থাকবে। তবে জনগণকেও এ বিষয়ে সজাগ থাকতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, নতুন বাংলাদেশ গড়ায় তরুণদের অবদান আমরা জানি এবং তরুণসমাজের সহযোগিতায় আমরাই পারি এ দেশকে এগিয়ে নিতে। তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে জনসচেতনতার বিকল্প নেই।

T.A.S / জামান

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক