রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মুরগির খামার থেকে হাতে ছুরি ধরে থাকা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. দেলোয়ার হোসেন (৩৫)। উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামে নিহত দেলোয়ারের বাড়ি। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার স্থানীয় মো. আজিম নামে এক ব্যক্তির মুরগির ফার্ম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার ভোরে স্থানীয় লোকজন দেখতে পান মুরগির খামারের চারপাশে দেয়া তারের কাছে এক যুবকের লাশ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, চুরি ঠেকাতে মুরগির ফার্মের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। দেলোয়ার কী কারণে ওই খামারে ঢুকেছিলেন, তা জানা যায়নি।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক উত্তম কুমার বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। লাশে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
T.A.S / জামান
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন