ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ যুবকের কারাদণ্ড


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১:১০
দিনাজপুরের বিরামপুর থানার নবাগত ওসি সুমন কুমার মহন্তর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ৫ যুবককে আটক করেছে পুলিশ। পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
 
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার জাহাঙ্গীর মিয়ার ছেলে নজিমুদ্দিন, একই জেলার এ এস মণ্ডলের ছেলে নাজমুল হোসেন, জয়পুরহাট জেলার গণেশ কর্মকারের ছেলে দীপক কর্মকার, আক্কেলপুর উপজেলার রঘু ঘোষের ছেলে রণজিৎ ঘোষ এবং বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আহসান হাবিব।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গতকাল বিকেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা কাটলায় সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন করতে আসা ৫ যুবককে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন।
 
ওসি আরো জানান, উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে মাদক নির্মূলে সকলের আন্তরিক সহায়তা প্রয়োজন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার