লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
কুমিল্লার লাকসামে রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে লাকসাম উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌর শাখার আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি ড. একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সহ-সেক্রেটারি ডা. আব্দুল মতিন, জামায়াত নেতা অ্যাড. বদিউল আলম সুজন, হাফেজ মাও. জহিরুল ইসলাম, বিএনপি নেতা রমেন্দ্র ভট্টচার্য প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- লাকসাম উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত সাহা, সেক্রেটারি বিশ্বতম সাহা বিশু, গৌরাঙ্গ দে, পিন্টু রঞ্জন সাহা, উত্তম সাহা বাচ্চু, সুভাষ বণিক, বৌদ্ধ নেতা রবীন্দ্র সিংহ (আর কে সিংহ), বিদ্যুৎ বড়ুয়া, প্রফেসর সনজিত সাহা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চন্দন সাহা, অমূল্য বণিক, রবীন্দ্র চন্দ্র দাশ, প্রতুল সাহা, সাবেক কমিশনার বাবুল সাহা, অসীম সাহা এবং প্রত্যেক পূজামণ্ডপের সভাপতি, সেক্রেটারিসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ড. একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বক্তব্যে বলেন, আমি একটাই বুঝি আমরা সকলে মানুষ। ধর্ম পালন করায় সকলের অধিকার আছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে আছে। তাই আপনারা সকলে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করবেন। তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
অপরদিকে একই স্থানে বাংলাদেশ জামায়াত ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সচিব মু. শাহজাহান। সভাপতিত্ব করেন মু, জয়নাল আবেদীন পাটোয়ারী।
জামান / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ