রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. চন্দন কুমার, উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেস ইমাম, রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক প্রবির কুমার নাগসহ উপজেলার বিভিন্ন দপ্তরপ্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়নুল হক, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে উৎসব স্বয়ংসম্পূর্ণ করাই লক্ষ্য। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বিশেষ নিরাপত্তার স্বার্থে উপজেলার সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / জামান
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩
মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ
আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা
দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ