নাগরপুরে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিতে দপ্তরি নিয়োগ, পুকুর ইজারা বাণিজ্য, শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছিত করা, সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন এনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে অভিভাবক সদস্য মো. বাবুল হোসেন এবং শিক্ষক প্রতিনিধি কেএম জাহাঙ্গীর আলম ও স্বর্ণলতা সরকারের যৌথ স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা তাৎক্ষণিক বিক্ষোভ প্রতিবাদ করেন এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানান।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটিতে স্বজনপ্রীতিতে সদস্য বানিয়েছেন, আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে মামাতো ভাইকে দপ্তরি হিসেবে নিয়োগ দিয়েছেন, পুকুর ইজারা বাণিজ্যে টাকা আত্মসাৎ করেছেন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ল্যাপটপ ক্রয়ে দুর্নীতি করেছেন, কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে নিজের ছেলেকে চাকরি দেয়াসহ বিভিন্ন অনিয়মে মোটা অংকের টাকা দুর্নীতি প্রতীয়মান হয়েছে বলে জানা যায়।
দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমার পেছনে শত্রু লেগেছে। বহিরাগত কিছু লোক শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে। দুর্নীতির অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে একটি কুচক্রী মহল ভয় দেখিয়ে এ আন্দোলন করাচ্ছে।
বিদ্যালয়টির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত রয়েছেন। তার নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্বেচ্ছায় আন্দোলন করছে। এখানে কোনো বহিরাগত বা উস্কানিদাতা নেই। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এটি যৌক্তিক।
এ বিষয়ে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাহিদ আহম্মেদ মুঠোফোনে জানান, প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তকাজ চলমান। এটি ইউএনও অবগত আছেন এবং তিনি বিষয়টি দেখছেন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত