মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে থামলো বাংলাদেশ
কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় ৩৫ ওভার। এরপর বৃষ্টিতে টানা দুই দিনের খেলা হয় পরিত্যক্ত। অবশেষে মাঠে গড়িয়েছে তৃতীয় দিনের খেলা। মুমিনুল হকের সেঞ্চুরির পর অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান মুশফিক। দলীয় ১১২ রানে ৩২ বলে ১১ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে সুবিধা করতে পারেননি লিটন। দলীয় ১৪৮ রানে ৩০ বলে ১৩ রান করে আউট হন লিটন। তার বিদায়ের পর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ১৭ বলে ৯ রান করেন তিনি।
একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুমিনুল। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। ১৭২ বলে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। সেঞ্চুরি তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরে ২২৪ রানে ৪২ বলে ২০ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে ৭৪ ওভার ২ বলে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ১০৭ বলে ১৯৪ রানে অপরাজিত থাকেন মুমিনুল। ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ নেন ৩টি উইকেট।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি