বাড়ি বিক্রির পর রেঞ্জ রোভার গাড়ি কিনলেন কঙ্গনা
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি ১৭ কোটি টাকার বেশি লাভে বান্দ্রার পালি হিলের বাংলো বিক্রি করেছেন এই সুন্দরী। এবার গাড়ি কিনলেন কঙ্গনা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আর এই রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এলডব্লিউবি মডেলের গাড়িটি ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৮ লাখ টাকার বেশি) লেগেছে কঙ্গনার।
এদিকে ‘তেজাস’ অভিনেত্রীর সেই গাড়িসহ ছবি পোস্ট করেছেন রেঞ্জ রোভারের শোরুম কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, সিলভার রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে কঙ্গনা। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘অভিনন্দন বলিউড কুইন কঙ্গনা রানাউত। রেঞ্জ রোভার দিয়ে নতুন রাইড শুরু করলেন।’ আরও একটি ছবিতে দেখা যায়, গাড়ি কেনা উপলক্ষে পূজার আয়োজন করেছেন কঙ্গনা।
এই মুহূর্তে ‘ইমার্জেন্সি’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর। এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি নিজেই পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমাটির মুক্তির নিয়ে জটিলতায় পড়তে হয়েছে তাকে। পেয়েছেন হত্যার হুমকিও।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ