সমকামিতার মতো পশ্চিমা অসভ্যতা আমদানির পাঁয়তারা প্রতিহত করা হবে : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, সমকামিতাসহ পশ্চিমা অসভ্যতা আমদানির পাঁয়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা তা প্রতিহত করব। যদি হিন্দুত্ববাদী এবং ইসলামবিরোধী কোনো এজেন্ডা পশ্চিমা বিশ্ব থেকে আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়, সেটাকেও আমরা রুখে দিতে প্রস্তুত। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ আইন সংস্কারের নামে বেশকিছু বিষয় অন্তর্ভুক্তির পাঁয়তারা চলছে উল্লেখ করে মামুনুল হক বলেন, এরমধ্যে একটি হলো ট্রান্সজেন্ডার। সমকামিতাসহ পশ্চিমা অসভ্যতা ট্রান্সজেন্ডার এ দেশে যদি আমদানির পাঁয়তারা করা হয়, তাহলে বুকের রক্ত দিয়ে আমরা তা প্রতিহত করব। বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী-স্ত্রীদের সম্পর্কটাকে একটি বিতৃষ্ণ সম্পর্ক এবং ঘরে ঘরে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়ার পাঁয়তারা চলছে। পশ্চিমা বিশ্বের পারিবারিক ব্যবস্থা ভেঙে খানখান হয়ে গিয়েছে। এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে।
ভারতে হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে মামুনুল হক বলেন, ভারতীয় কূটনীতিককে ডেকে এর প্রতিবাদ জানান। প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দেবে আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন, এ দেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না।
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।
হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি আমিনুল ইসলামী কাসেমী ও সিংগাইর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ূবীর সঞ্চালনায় গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি আহমাদ আলী কাসেমী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ এবং হেফাজতে ইসলাম সিংগাইর উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি মুফতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ্ ফারকীসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন