ভারতের বিশ্বরেকর্ডের পর মিরাজে বোল্ড রোহিত
বৃষ্টির কারণে আড়াই দিন খেলা না হওয়ায় এই টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে ভবিষ্যতবাণী করেছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে ভারত ড্র চায় না, চায় ম্যাচের ফলাফল হোক। সেটার প্রমাণ হল প্রথম ইনিংসে দুই ওপেনার যশস্বী জয়সোয়াল এবং রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে। তাদের মারকাটারি ব্যাটে ৩ ওভারেই ৫১ রান তুলে ভারত। যেটি টেস্ট ইতিহাসেরই দ্রুততম দলীয় পঞ্চাশের রেকর্ড।
অবশ্য এরপরেই ব্রেকথ্রু পায় বাংলাদেশ। চতুর্থ ওভারে রোহিতকে বোল্ড করেন মিরাজ। এতেই থেমে যায় ১ চার ও ৩ ছক্কায় খেলা ১১ বলে ২৩ রানের ইনিংসের। তার বিদায়ে ভাঙল ৫৫ রানের জুটি। ১ উইকেট হারিয়ে ৭ ওভারে ভারতের রান ৭৫। ক্রিজে জয়সোয়ালের সঙ্গে আছেন গিল।
এর আগে প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৩। ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক। ভারতের হয়ে ৩ উইকেট নেন বুমরাহ। ২টি করে উইকেট সিরাজ, অশ্বীন ও দীপের। একটি শিকার করেন জাদেজা।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি