ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ২:৪৮
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা.)-এর শানে কটূক্তি এবং বিজেপি সাংসদ নিতেশ রানে কর্তৃক মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে সরকারের কাছে অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জোর দাবি জানিয়েছে উলামা পরিষদ গোপালগঞ্জ।
 
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান উলামা পরিষদের নেতৃবৃন্দ। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ প্রদানের দাবিও জানিয়েছে উলামা পরিষদ।
 
উলামা পরিষদ গোপালগঞ্জের সাধারণ সম্পাদক মুফতি শুয়াইব ইবরাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন উলামা পরিষদের রূপকার মাওলানা নুরুল হক সাহেব। সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী (সা.)-এর শানে জঘন্য কটূক্তি করেছে এবং বিজেপি সাংসদ নিতেশ রানে তার সমর্থন করে ভারতসহ এতদাঞ্চলে মুসলিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে। ফলে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে সংখ্যালঘু মুসলিমদের জানমাল নিরাপত্তাহীন করে তুলেছে এবং বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছে। গোপালগঞ্জ উলামা পরিষদ এহেন সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। 
 
বক্তারা আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ইসলাম, ইসলামের নবী ও পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন ইত্যাদি বিষয় নিয়ে অবমাননা ও কটূক্তি করা ভারতের উগ্র সাম্পদায়িক গোষ্ঠীর ঔদ্ধত্যপূর্ণ অভ্যাসে পরিণত হয়েছে। একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের অব্যাহত নির্যাতন আমাদের উদ্বিগ্ন করে তুলেছে, যা ৯০ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এ ধারাবাহিকতার সমাপ্তি চায়।
 
রামগিরি মহারাজ ও সাংসদ নিতেশ রানের গ্রেপ্তার দাবি করে উলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে উচ্ছেদ ও নির্যাতন করার ঘটনা লাগাতার ঘটতে থাকলেও ভারত সরকার তাদের সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এ কারণে ভারত বিশ্বদরবারে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। অথচ ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক বিষয়ে বারবার অবৈধ হস্তক্ষেপ করে থাকে এবং সংখ্যালঘু নির্যাতনের অপবাদ দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করতে চায়। 
 
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি হাফিজুর রহমান, মুফতি মুরতাজা হাসান, মাওলানা নাসির আহমাদ, মাওলানা আব্দুল্লাহ, মুফতি মাসউদুর রহমান, মাওলানা ফখরুল আলম, হাফেজ মুহা. মুসা, মুফতি জাহিদ আল মাহমুদ, মাওলানা শরিফ আনিসুর রহমান, মুফতি ইসমাঈল হুসাইন, মুফতি আহমাদুল্লাহ মিশকাত, মুফতি আব্দুল্লাহ আল মামুন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. রায়হান ও হাবিব, কলেজছাত্র মো. নুরে আলম আলিফ প্রমুখ।
 
সমাবেশ শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ