ডেঙ্গু প্রতিরোধে আক্কেলপুর উপজেলা প্রশাসনের লিফলেট বিতরণ
জয়পুরহাটের আক্কেলপুরে ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের নেতৃত্বে পৌর এলাকার কলেজগেট, হাসপাতাল মোড় এবং রেলস্টেশনে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী, পৌর বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আহম্মেদ, মোবাশ্বের হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসেই আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ডেঙ্গু রোগী চিকৎসা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের ম্যাধমে প্রচারণাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে নানা কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / জামান
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি