ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সেবা গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৩:৪১

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর্থিক সেবার বিভিন্ন প্লাটফর্ম একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আনা সম্ভব হলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সাধারণ মানুষ সেবা প্রদানকারীর কাছে না গিয়ে যত বেশি সেবা অটোমেটেড পদ্ধতিতে পাবেন ততই দুর্নীতি কমবে।

সোমবার অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে সহজে ও সাশ্রয়ীভাবে প্রদানের জন্য তৈরি করা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা আজ। তিনি  বলেন, উদ্ভাবিত বিভিন্ন অটোমেটেড সেবা প্লাটফর্মের কার্যকারিতা সমুন্নত রাখার জন্য দক্ষ জনবল সৃষ্টি করে তাদের মাধ্যমে নিয়মিত নবায়ন করতে হবে।

উদ্বোধন করা সেবাসমূহের মধ্যে রয়েছে- নবরূপায়িত আইবাস++ ওয়েবসাইট, এ-চালান ওয়েবসাইট, পেনশনারদের জন্য লাইফ ভেরিফিকেশন অ্যাপ, পেপারলেস অনলাইন লাস্ট পেমেন্ট সার্টিফিকেট (এলপিসি), সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন দাখিল, ছুটি মঞ্জুর ও হিসাবায়নের জন্য অনলাইন ছুটি ব্যবস্থাপনা,  অনলাইনভিত্তিক সরকারি আবাসন না-দাবি সনদপত্র এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতার বিল দাখিল ও চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্য অনলাইনে পাওয়ার সুবিধার জন্য ‘আইবাস সেইফ’ মোবাইল অ্যাপ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী।

 অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে সভায় অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইনানসিয়াল ম্যানেজমেন্ট টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) কর্মসূচির আওতায় প্রস্তুত করা বিভিন্ন অনলাইন সেবার ওপর উপস্থাপনা করেন অর্থ বিভাগের অতিরিক্তি সচিব ও এসপিএফএমএস কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

T.A.S / T.A.S

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ