নুসরাতের পক্ষ নিয়ে কাকে ধর্ষক বললেন শ্রীলেখা
আরজি কর কাণ্ডের প্রতিবাদে নারী নিরাপত্তার জন্য আওয়াজ তুলে শহর তিলোত্তমা একজোট হয়েছিল। আট থেকে আশির মহিলারা রাতদখল করতে পথে নেমেছিলেন। সেইসঙ্গে কাঁধ মিলিয়ে সমর্থন করেছিলেন পুরুষরাও। কিন্তু মাস ঘুরতেই আবার এ কোন চিত্র? যে ব্যক্তি কিনা আরজি করের বিচার চেয়ে ‘প্রতিবাদী’ প্রোফাইল পিকচার ব্যবহার করেছিলেন, আবার সেই ব্যক্তিই নুসরাত জাহানের ছবি শেয়ার করে কুৎসিত মন্তব্য করে বসলেন!
আর সেই ছবি শেয়ার করে ওই তথাকথিত আরজি কর ‘প্রতিবাদী’ ফেসবুকে লেখেন, ‘নর্দমাতে পলিথিন পড়ে থাকলে, তাতে জল ঢুকে থাকলে, যেভাবে কেলিয়ে যায়, ঠিক তেমন লাগছে।”
সেই পোস্টে স্তন শব্দটি উল্লেখ না করলেও সেই পোস্টে শেয়ার করা ছবি দেখেই সাফ বোঝা যাচ্ছে ইঙ্গিত কোনদিকে? আর সেই ব্যক্তিকে নিয়ে কথা বললেন শ্রীলেখা মিত্র।
সেই পোস্ট আরজি করের বিচার চাওয়া প্রোফাইল পিকচার দুটি পাশাপাশি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘এই সমস্ত সম্ভাব্য ধর্ষক, ট্রোলারদের চিনে রাখুন। নুসরাত হোক বা পাড়ার সোনামণি কারও ব্যাপারে এহেন মন্তব্য করা থেকে বিরত থাকুন। এদের চিহ্নিত করে রাখুন। আর পোস্টগুলোকে প্রকাশ্যে এনে মুখোশ খুলে দিন, যতক্ষণ না ক্ষমা চাইছে। এদের সাহস বাড়াবেন না। সাইবার ক্রাইমের আইন আরও কড়া হওয়া উচিত। নুসরাত আমার কাছের মানুষ নন, বরং দবর-দূরান্তের কোনও সম্পর্ক নেই ওঁর সঙ্গে, তবে এই সমস্ত হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলবই।’
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ