আর বিয়ে করবেন না সালমান খান
বলিউডে সবার বিয়ে হয়। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত তারকারা। কেউ তো আবার একাধিক বিয়ে করেও সুখে সংসার করছেন। কিন্তু বিয়ে থেকে দূরে বহু দূরে সালমান খান। বলিউডের ভাইজান বিয়ে প্রশ্নে সব সময়ই নীরব।
এটা সত্য সালমানের জীবনে একাধিক নারী এসেছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত নাম ঐশ্বরিয়া রায় বচ্চন। ভক্তদের ধারণ ঐশ্বরিয়ার প্রেমে অন্ধ হয়েই এখনও সিঙ্গেল দাবাং তারকা। আজো তাকেই ভালোবাসেন সালমান। বিভিন্ন অনুষ্ঠানে দুজনে হাজির হলেও চর্চা হয় ব্যাপক।
তবে কী আর বিয়ে করবেন না সালমান। সম্প্রতি আইফা অ্য়াওয়ার্ডের মঞ্চেও ফের বিয়ের পিঁড়িতে বসা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাইজান। তারকাদের সমারোহে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রশ্নোত্তর পর্ব ছিল। এক সাংবাদিক সালমানকে বলে বসেন যে তিনি নায়ককে বিয়ে করতে চান। প্রথমে সলমন মজা করে উত্তরে জানিয়েছিলেন যে তিনি কি শাহরুখ খানের কথা বলছে? পরে বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন, “আমার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে। আরও ২০ বছর আগে আমায় এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম।”
আগেও বহুবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে নায়ককে। সালমান সব সময়ই এড়িয়ে গেছেন বিষয়টি। তবে আগে এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন বিয়ে না করার কারণ। আসলে নায়কের নামে অনেকগুলো মামলা চলছে আদালতে। এই পরিস্থিতিতে কোনো নতুন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়াতে রাজি নন তিনি। ফলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।
এখানেই শেষ নয়। তার বাড়ি তাক করে দুই ব্যক্তি গুলি বর্ষণ করে। এছাড়া একের পর এক মৃত্যুর হুমকিও তার বিয়ে না করার কারণ হিসেবে জানা যায়।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ