বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। আগস্টে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে বাংলাদেশ থেকে সরে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
শঙ্কা জাগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়েও। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নিজেদের সন্তুষ্টির কথা জানায় প্রোটিয়ারা। ফলে অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে বিবৃতি দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
এরপরই আসন্ন এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে পাঠানো সূচি অনুযায়ী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের।
একদিন বিশ্রামের পর ১৮, ১৯ ও ২০ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে ২১-২৫ অক্টোবর খেলবে প্রথম টেস্ট।
২৬ অক্টোবর চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ২৭ ও ২৮ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে দুদল। এরপর ২৯ অক্টোবর-২ নভেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের এ সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সিরিজটি চূড়ান্ত করার আগে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চার সদস্যের পর্যবেক্ষক দল। দলটিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অপারেশন্স ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক ও প্রোটিয়া ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি।
T.A.S / T.A.S
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ