শরণখোলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটের শরণখোলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শরণখোলা শাখা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শরণখোলা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী, সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মনিরুজ্জামান।
এমএসএম / জামান
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
Link Copied