ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হঠাৎ অবসরে বিশ্বকাপজয়ী ফরাসি তারকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:১০

হঠাৎ করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্স জাতীয় দলের তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান। সোমবার (৩০ সেপ্টেম্বর) আকস্মিক অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী ফরাসি এ ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসর ঘোষণায় গ্রিজম্যান লিখেন, ‘দারুণ এই অধ্যায়ের সব স্মৃতির জন্য ধন্যবাদ। এখন বিদায় বলার সময়।’

আন্তর্জাতিক ফুটবলে ফরাসি এ তারকা অভিষেক হয় ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে। তার অভিষেকের দুই বছর পরই ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে ফ্রান্স। দলকে শিরোপার মঞ্চে আনতে বড় ভূমিরা রাখেন এই ফরোয়ার্ড। সেবার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হলেও সেরা ছন্দে নিজের জাত চেনান তিনি। ৭ ম্যাচে ৬ গোল করে জেতেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতে ফ্রান্স। সেখানে দুর্দান্ত ছিলেন তিনি।

৭ ম্যাচে করেছিলেন ৪ গোল। ক্রোয়েশিয়ার বিপক্ষে শিরোপা জয়ের লড়াই জেতেন ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার। ২০২০-২১ সালে ফ্রান্সের জার্সিতে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতেন তিনি। কাতার বিশ্বকাপের ফাইনালেও খেলে তার দল। ফ্রান্সের জার্সিতে ১০ বছরেই থামলে পর্দার আড়ালের নায়ক গ্রিজম্যান। জাতীয় দলের জার্সিতে ১৩৫ ম্যাচে গোল করেছেন ৪৪টি। যা ফ্রান্সের জার্সিতে চতুর্থ সর্বোচ্চ। এরই মধ্যে ফ্রান্সের হয়ে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। চলতি মাসের শুরুতে বেলজিয়ামের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি হয়ে রইল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা