ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পাহাড়ে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:২৪

সারাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, পাহাড়ের সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগের অভিযোগ ও হত্যার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি চেঙ্গি স্কয়ার হয়ে কাঠ ব্যবসায়ী সমিতি কার্যালয়ের সামনে থেকে চেঙ্গি স্কয়ারে এসে সমাবেশ করে। ফুটন্ত চাকমার সভাপতিত্বে ও শিক্ষার্থী জনতন চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উক্যনু মারমা, সুপন চাকমা, দেবাশীষ চাকমা, মংসানু মারমা প্রমুখ। 

কর্মসূচিতে আগামী তিন দিন শিক্ষার্থীদের স্কুল-কলেজে না যাওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, রাজপথে যখন নেমেছি, আমরা রক্ত দিতেও শিখেছি। এ সময় হত্যাকাণ্ডের বিচার দাবি করে পাহাড়ের ইতিহাস না জেনে অনেকে ভুল মেসেজ দিচ্ছে বলে জানান তারা। এ সময় ভূমি আইন নিয়েও কথা বলেন বক্তারা। তারা জানান, এই সমস্যা আমাদের সৃষ্ট নয়। পাহাড়ে ঘুরতে এসে ইতিহাসসহ পাহাড়ের কান্না দেখে যেতে পর্যটকদের প্রতি আহ্বান জানান তারা। 

তারা বলেন, বিচ্ছিন্নতাবাদী দাবি করে পাহাড়ের মানুষকে সন্ত্রাসী আখ্যায়িত করে মন্তব্য করা হয়। পাহাড়ের মানুষ এখনো মুক্ত নয় দাবি করে অধিকার আদায়ে পাহাড়ের মানুষকেই সংগ্রাম করতে হবে বলে জানান নেতৃবৃন্দ। 

এ সময় তারা জাতিসংঘের তদন্ত দাবি করে কাঙ্ক্ষিত দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন। আহতদের চিকিৎসা চলমান থাকলেও তাদের কেউ খোঁজ নেয় না বলেও অভিযোগ করেন তারা। 

এর আগেও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হওয়াসহ পাহাড়ে একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বলে দাবি তাদের। পাহাড়ের সংঘাত পাহাড়ি-বাঙালিদের ইস্যু নয়, এটা রাষ্ট্রীয় সমস্যা। রাষ্ট্রকেই এর সমাধান করতে হবে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত