কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পল্লী বিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত চান পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া ডিসি অফিসের সামনে এ মানববন্ধন করেন তারা।
এ সময় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মো. ইসমাত কামাল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল, গ্রাহকপর্যায়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তভিত্তিক চাকরি নিয়মিত করা দাবি জানান। আরইবির কর্মকর্তাদের দ্বৈতনীতি পরিহার করে আরইবির সাথে পল্লী বিদ্যুতের একীভূতকরণ হবে এবং সকল ধরনের বৈষ্যম দূর করতে হবে। অনিয়মিত ও সকল চুক্তিভিত্তিক নিয়োগকৃতদের নিয়মিত করতে হবে। এগুলো দূর করা না হলে শতভাগ সেবা দেয়া সম্ভব নয় বলে জানান তিনি।
T.A.S / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের